1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি, বেতন পাবেন জানুয়ারিতে সাভারে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার বিতর্কে দায়িত্ব হারালেন মসিউর রহমান রিপাবলিকানদের নির্বাচনী হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ১৮ বছর পর নর্থ ক্যারোলাইনার সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়, নির্বাচিত রয় কুপার শ্রমিক-পুলিশ সংঘর্ষে গাজীপুরমুখী বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ভোগান্তিতে যাত্রীরা মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে রদবদল, নতুন দায়িত্বে সৈয়দ আজাদ সুবহানী গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা শুরু নিহত সাংবাদিক আলিফের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার বিতর্কে দায়িত্ব হারালেন মসিউর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর দায়িত্ব হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে দায়িত্ব পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান।

সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন। বক্তব্যে তিনি বলেন, স্লোগানটিকে হাদিস বললে অনেকে হয়তো তাঁর মন্তব্যকে পরবর্তী পদায়নের জন্য তোষামোদ হিসেবে দেখবেন। তবে তাঁর মতে, এটি একটি শাশ্বত বাণী।

তিনি আরও বলেন, যাদের মধ্যে দেশপ্রেম নেই, তারা এ বক্তব্য অস্বীকার করতে পারেন। এমনকি ‘হুজুররা এই স্লোগান দিলে এতদিনে হাদিস হয়ে যেত’ বলেও মন্তব্য করেন তিনি।

একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার প্রসঙ্গও বক্তব্যে টানেন মসিউর রহমান। তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপরই তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের সঙ্গে তাঁর বিতর্কিত বক্তব্যের কোনো যোগসূত্র উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি