1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই আন্দোলনে গুলিবিদ্ধের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা গৌরীপুরে ১০৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ গাজীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া কৃষক কার্ডে মোবাইলেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টে শুনানি আগামীকাল সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টার মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর বিএম মোজাম্মেল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সোমবার তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাঁকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে অংশ নিতে ভাটারা থানার ১০০ ফুট সড়কে যান মো. শামীম মিয়া। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরে চিকিৎসা শেষে তিনি এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন।

ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি