1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষক কার্ডে মোবাইলেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টে শুনানি আগামীকাল সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামবাসীর উদ্যোগে খেলার মাঠ, বাকি জমি কিনতে সাড়ে ৪ কোটি টাকা দিচ্ছে সরকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের ধাওয়া হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন রাষ্ট্রপতি জামালপুরে কৃষক লীগ নেত্রী পুতুল রাণী গ্রেপ্তার টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান গত ২৬ অক্টোবর বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার ১ উপধারা অনুযায়ী চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি