1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে রেলব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু কিশোরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগের ঘটনায় গভীর রাতে হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রতিমন্ত্রী। সেখানে শিশুটিকে দেখার পাশাপাশি তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়ার কথা জানান। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এ ছাড়া ঘটনায় জড়িত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুলতান সালাউদ্দিন টুকু ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ঘটনায় সবাই মর্মাহত। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

শিশুটির চিকিৎসার বিষয়ে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য হিসেবে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার তিনি বহন করবেন। টাঙ্গাইলে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত। টাঙ্গাইলকে মাদকমুক্ত করা এবং শহরে অপরাধ কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যেভাবে ঘটনার সূত্রপাত

পরিবারের অভিযোগ, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলার নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার করে বাধা দিলে বিপ্লব (২২) নামের এক অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে এক রিকশাচালক শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি