1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন: মির্জা আব্বাস তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ চার দিনের রিমান্ডে ঈশ্বরগঞ্জে দুই কলেজের ১০ শিক্ষক, পাস করাতে পারেননি ৭ শিক্ষার্থীর কাউকেই ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশের

জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার একটি জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

অব্যাহতিপ্রাপ্ত খতিব নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ তুলে শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা আ. হক ও সোলাইমান মিয়ার মতে, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তাঁর দায়িত্বের অংশ। বক্তব্য নিয়ে কারও আপত্তি থাকলে আলোচনা করে সমাধান করা যেত বলে মনে করেন তাঁরা। তাঁদের মতে, এভাবে হঠাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলেন বলে জানান তিনি। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত—এমন দাবি করে তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

তবে খতিবের এ অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তাঁর দাবি, খতিব জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এক বছর আগে এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া করতে বললেও তিনি তা করেননি বলে অভিযোগ করেন সভাপতি।

ফেরদৌস ভূঁইয়া আরও বলেন, মসজিদে রাজনৈতিক আলোচনা এবং সর্বশেষ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। এসব কারণেই সর্বসম্মতিক্রমে খতিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি