রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাননি ডিএমপির এই কর্মকর্তা।