1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন: মির্জা আব্বাস তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ চার দিনের রিমান্ডে ঈশ্বরগঞ্জে দুই কলেজের ১০ শিক্ষক, পাস করাতে পারেননি ৭ শিক্ষার্থীর কাউকেই ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) তৃতীয় দিনের মতো চলা এ আন্দোলনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।

শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।

তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েন থাকবে।

শিল্প পুলিশ সুপার আরও জানান, কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈর ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি