1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন: মির্জা আব্বাস তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ চার দিনের রিমান্ডে ঈশ্বরগঞ্জে দুই কলেজের ১০ শিক্ষক, পাস করাতে পারেননি ৭ শিক্ষার্থীর কাউকেই ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশের

আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন: মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে শুরু করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর অভিযোগ, বিএনপির কিছু নেতাকর্মীও অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনি অফিসার্স ক্লাবে ঢাকা-৮ আসনের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ভারত থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাংলাদেশে আসছেন বলে তিনি শুনেছেন। তাঁদের কেউ কেউ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দিচ্ছেন। দলীয় পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনা না করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

বিএনপির অভ্যন্তরে কেউ আওয়ামী লীগের নেতাদের দেশে আসার সুযোগ করে দিলে বিষয়টি দলকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘বিএনপি এখনো মাঠে নামেনি’

বিরোধী রাজনৈতিক শক্তিকে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, বিএনপি এখনো পুরোপুরি মাঠে নামেনি। দলটি মাঠে নামলে প্রতিপক্ষের পালানোর পথ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের কয়েকজনের সম্পদ অর্জন ও জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, বিরোধী দলে থাকা অবস্থায় কেউ কেউ বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। এসব অর্থ কীভাবে অর্জিত হয়েছে, তা নিয়েও প্রশ্ন করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে কয়েকজনের বৈঠকের প্রসঙ্গ তুলে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর কৌশল নিয়ে আলোচনা চলছে। তবে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো সহজ হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। বিকল্প পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপিকে দুর্বল ভাবার সুযোগ নেই উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন দলকে সহজে ক্ষমতা থেকে সরানো যাবে না। ক্ষমতা পরিবর্তনের একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে ভোটের ওপর গুরুত্ব দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি