দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে আয়োজিত এক যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যুবদল বিএনপির শক্তিশালী অগ্রবর্তী সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদলের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সমাবেশে আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এ এফ এম শহীদুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা ও হুমায়ূন কবির খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব বিশ্বজিৎ ঘোষ, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর এবং উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম সরকার।
এ ছাড়া বক্তব্য দেন যুবনেতা মোস্তফা কামাল, প্রভাষক মুহাম্মদ খায়রুল ইসলাম, সার্ভেয়ার এ কে এম রহমতুল্লাহ, অ্যাডভোকেট আজিজুল হক, মঞ্জুরুল হক মঞ্জু, জসিম উদ্দিন, মাহফুজুল আলম, আজিজুল আরজু, আনিছুর রহমান স্বপন, সোহাগ মিয়া, আজিজুল হক সাগর, সাবেক ছাত্রনেতা ইনজেমামুল হক হৃদয়, খোকন মিয়া, মিরাজ মিয়া, আব্দুল হেলিম, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আমির হোসেন, আকিব মিয়া, সাদ্দাম হোসেন ও আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও জেলা আইন ছাত্রফোরামের সদস্যসচিব মশিউর রহমান রবিন, খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ রিফাত হোসেন, শাহিন আলম, জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয়, আমিনুল ইসলাম খানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।