1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাঠ্যবই ছাপায় অসংগতি, মুদ্রণপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৬ ঘণ্টা ধরে বন্ধ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের নিখোঁজের পরদিন তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলা: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান অভিযুক্ত শিক্ষক সাগর

তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার পর এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাহসিফের মৃত্যুর খবর তিনি সংবাদপত্রে জেনেছেন। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত চলছে। পাশাপাশি ঘটনার প্রাথমিক তদন্ত করা হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর সব তথ্য জেনে তিনি মন্তব্য করবেন।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা জোরদার, জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল পদে নিয়োগপ্রক্রিয়া চলছে।

পুলিশের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে পুলিশ কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভালো কাজের জন্য পুরস্কার এবং অপরাধ, বেআইনি কর্মকাণ্ড কিংবা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কার্যালয়ের সূত্র উল্লেখ করে তিনি প্রায় ৩০ শতাংশ ভোট পড়ার তথ্যও জানান।

সরকার দেশে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি