1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব আইইডিসিআর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ ফেসবুক লাইভের বক্তব্য ঘিরে উত্তেজনা, ৫০০ টাকার বন্ডে জামিন পেলেন সাথী আক্তার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ ‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের ভাতে সেদ্ধ টিকটিকি, শিক্ষার্থীদের অসন্তোষ রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন

ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান ইসি সচিব।

তিনি বলেন, নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

আখতার আহমেদ জানান, নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ঠাকুরগাঁওয়ের পুরো নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওন ক্যামেরা দেওয়া হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

ভোটারদের মনে সংশয় বা আতঙ্ক না রাখার আহ্বান জানিয়ে ইসি সচিব বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো অবকাশ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি