1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী দেশে ফিরলে আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা নামাজ শেষে ব্যারাকে ফিরে মারা গেলেন কনস্টেবল রুকন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ছাত্রদলের হাত ধরেই রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতার তারেক জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভ, সেই নারী উদ্যোক্তা কারাগারে ত্রিশালে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ সমালোচনার মুখে ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর ইঞ্জিন সংকটে ব্যাহত রেলের পণ্য পরিবহন, কেনা হচ্ছে ৮০ লোকোমোটিভ

প্রধানমন্ত্রী দেশে ফিরলে আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

‘ক্রসফায়ার’ নিয়ে মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের বিষয়ে জাপান সফর শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এদিকে, একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ ধরনের অন্যায়ের পরিণতি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগ করতে হবে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, মৃত্যুর পর কোনো ব্যক্তির মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ সাধারণ মানুষ কখনোই ভালোভাবে নেয় না। যারা এমন কাজ করেন, তারা সমাজে নিন্দিত হবেন এবং তাদের কর্মকাণ্ডের পক্ষে কোনো সমর্থন থাকবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি