1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন নাটোরে ছাত্রদল নেতার মৃত্যু, পুলিশ হেফাজতে এমপির ছেলে প্রধানমন্ত্রী দেশে ফিরলে আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা নামাজ শেষে ব্যারাকে ফিরে মারা গেলেন কনস্টেবল রুকন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ছাত্রদলের হাত ধরেই রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতার তারেক জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান

১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে টানা ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম। এতে নিয়মিত কাজ করতে সমস্যায় পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে মন্ত্রণালয়গুলোর স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ২টা ১০ মিনিটেও সচিবালয়ের সব মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানা যায়। বিদ্যুৎ না থাকায় অনেক কর্মকর্তা-কর্মচারী স্বাভাবিকভাবে দাপ্তরিক কাজ করতে পারছিলেন না।

ধর্ম মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ না থাকায় দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে। অনেক কাজ স্বাভাবিকভাবে করা সম্ভব হচ্ছে না; বসে থেকেই সময় কাটাতে হচ্ছে।

একই মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কাজের গতি কমে গেছে। এতে গুরুত্বপূর্ণ কাজ নির্ধারিত সময়ে শেষ করতেও সমস্যা হতে পারে।

সচিবালয়ে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি