1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন নাটোরে ছাত্রদল নেতার মৃত্যু, পুলিশ হেফাজতে এমপির ছেলে প্রধানমন্ত্রী দেশে ফিরলে আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা নামাজ শেষে ব্যারাকে ফিরে মারা গেলেন কনস্টেবল রুকন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ছাত্রদলের হাত ধরেই রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতার তারেক জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভ, সেই নারী উদ্যোক্তা কারাগারে ত্রিশালে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

নাটোরে ছাত্রদল নেতার মৃত্যু, পুলিশ হেফাজতে এমপির ছেলে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মিন্টুকে তার নিজ বাসা থেকে হেফাজতে নেয়। পরে রাত ১টা ৪০ মিনিটের দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। তিনি পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যান তারা।

হামলায় শাকিলের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখার আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে পুলিশ হেফাজতে নেওয়া মানেই ঘটনায় তার সম্পৃক্ততা প্রমাণিত হওয়া নয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ বা সম্পৃক্ততার বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি