ময়মনসিংহের গৌরীপুরে এশার নামাজ আদায় শেষে থানার ব্যারাকে ফিরে কনস্টেবল রুকন মিয়া (৫৯) শারীরিক অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার রাত নয়টার দিকে গৌরীপুর থানা ব্যারাকে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই দ্রæত উপজেলা স্বাস্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রুকন মিয়া নেত্রকোণার বারহাট্টার আশিয়ল গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে।
জানা গেছে, রুকন মিয়া ২০২৪ সালের ১৮ অক্টোবর গৌরীপুর থানায় যোগদান করেন। তিনি গৌরীপুর থানার ব্যারাকের চতুর্থ তলায় থাকতেন। সোমবার রাতে রুকন মিয়া গৌরীপুর থানা মসজিদে এশার নামাজ আদায় শেষে গৌরীপুর থানা ব্যারাকে ফিরে আসেন। এসময় শারীরিক অসুস্থতাবোধ করায় তিনি নেবুলাইজার গ্রহণকালে মেঝেতে লুটিয়ে পড়েন। দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার রাতে কনস্টেবল রুকন মিয়া থানার ব্যারাকে নেবুলাইজার গ্রহণকালে তিনি অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।