1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নামাজ শেষে ব্যারাকে ফিরে মারা গেলেন কনস্টেবল রুকন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ছাত্রদলের হাত ধরেই রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতার তারেক জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভ, সেই নারী উদ্যোক্তা কারাগারে ত্রিশালে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ সমালোচনার মুখে ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর ইঞ্জিন সংকটে ব্যাহত রেলের পণ্য পরিবহন, কেনা হচ্ছে ৮০ লোকোমোটিভ মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩৫ বছর বয়সী সঞ্জয় কুমার বাড়ৈ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্যও।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়ানোর উদ্দেশ্যে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এতে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর পর সঞ্জয় কুমার বাড়ৈকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি