1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে মাদ্রাসায় ভাঙচুরের মামলায় শিশুটির বাবা রুমিকে গ্রেপ্তারে অভিযান ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে পোস্ট দিয়ে হাসপাতালে এসিল্যান্ড ‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই প্রধান আসামি করা হোক’—রুমিন ফারহানা বাকৃবিতে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ, জব্দ দুই মোটরসাইকেল ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, এবার গ্রেপ্তার নিরাপত্তাকর্মী মাদরাসায় যৌন নিপীড়নের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী চাঁদাবাজি ঠেকাতে নতুন আইন হচ্ছে: আইজিপি জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টঙ্গীতে মাদ্রাসায় ভাঙচুরের মামলায় শিশুটির বাবা রুমিকে গ্রেপ্তারে অভিযান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের এক শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের করা মামলায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন। তিনি জানান, শিশুটিকে চুমু দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে ঘটনার দিনই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, রুমিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় করা মামলায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মোসলেম আহমদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়। তিনি টঙ্গীর আউচপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

এদিকে, মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী অভিযোগ করেছেন, একদল লোক প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। ওই মামলায় শাহজালাল রুমিসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে। শিশুটির বাবা শাহজালাল রুমিকে উদ্দেশ করে ধর্মীয় বক্তা জুবায়ের আহমাদ তাশরিফের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে রুমিকে হত্যার ইচ্ছা প্রকাশ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি