1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঋণ না পেয়ে কৃষি ব্যাংকের ভল্ট লুটের চেষ্টা, তালা ভাঙতে গিয়ে আটক হিমছড়িতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থী নিবিড়ের মরদেহ উদ্ধার, প্রাণহানি ৫ বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে’ প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত সাজেকে গোলাগুলির মধ্যে পর্যটকদের উদ্ধার, নিরাপদে ফিরলেন গন্তব্যে ‘নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার হাফিজ

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার তথ্য জানিয়েছে দলটি। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে।

এ পরিস্থিতিতে শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পাশাপাশি সার্বিক বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জামায়াতে ইসলামী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি