1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাদরাসায় যৌন নিপীড়নের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী চাঁদাবাজি ঠেকাতে নতুন আইন হচ্ছে: আইজিপি জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঋণ না পেয়ে কৃষি ব্যাংকের ভল্ট লুটের চেষ্টা, তালা ভাঙতে গিয়ে আটক হিমছড়িতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থী নিবিড়ের মরদেহ উদ্ধার, প্রাণহানি ৫ বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে’ প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

মাদরাসায় যৌন নিপীড়নের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মাদরাসায় যৌন নিপীড়ন ও অশালীন কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মাদরাসার মতো পবিত্র স্থানে এ ধরনের ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। পরে অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, মাদরাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দিতে বলা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ইমাম ও আলেমদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ইসলামের ধারক-বাহক ইমাম ও আলেমদের জন্য প্রয়োজনে রক্ত দিতেও তিনি পিছপা হবেন না।

ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ ছাড়া জুমার খুতবায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে এসব অপরাধ প্রতিরোধে তাঁদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতারা ইমামদের বেতন-ভাতা বৃদ্ধি এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি