1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাকৃবিতে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ, জব্দ দুই মোটরসাইকেল ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, এবার গ্রেপ্তার নিরাপত্তাকর্মী মাদরাসায় যৌন নিপীড়নের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী চাঁদাবাজি ঠেকাতে নতুন আইন হচ্ছে: আইজিপি জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঋণ না পেয়ে কৃষি ব্যাংকের ভল্ট লুটের চেষ্টা, তালা ভাঙতে গিয়ে আটক হিমছড়িতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থী নিবিড়ের মরদেহ উদ্ধার, প্রাণহানি ৫

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, এবার গ্রেপ্তার নিরাপত্তাকর্মী

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখায় লুটের চেষ্টার ঘটনায় এবার ব্যাংকটির এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. মাজহারুল ইসলাম ওরফে সাগর (২২) ওই ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কাউসার আহম্মেদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাগরের নাম উঠে আসে। সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবুল কাশেম ও মিলন আক্তার দম্পতির ছেলে।

এর আগে গত ২১ অক্টোবর রাত সোয়া ৩টার দিকে সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টা হয়। এ সময় ব্যাংকের এক নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মী বাঁধন খুলে চিৎকার শুরু করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তারা কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। কাউসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কাউসারকে আটকের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।

এ ঘটনায় ২২ অক্টোবর ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় কাউসার আহম্মেদের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ব্যাংকে লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কাউসার আহম্মেদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। এর ভিত্তিতে সাগরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি