1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে পোস্ট দিয়ে হাসপাতালে এসিল্যান্ড ‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই প্রধান আসামি করা হোক’—রুমিন ফারহানা বাকৃবিতে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ, জব্দ দুই মোটরসাইকেল ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, এবার গ্রেপ্তার নিরাপত্তাকর্মী মাদরাসায় যৌন নিপীড়নের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী চাঁদাবাজি ঠেকাতে নতুন আইন হচ্ছে: আইজিপি জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই প্রধান আসামি করা হোক’—রুমিন ফারহানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে সেখানে নিজেকেই এক নম্বর আসামি করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (২৪ অক্টোবর) পুলিশের করা সাধারণ ডায়েরির (জিডি) খবর প্রকাশ্যে আসার পর লিখিত বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন সাংবাদিকদের কাছে তাঁর লিখিত বক্তব্য সরবরাহ করেন। এতে সংসদ সদস্য জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

প্রশাসনের প্রতি সম্মান রেখে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান রুমিন ফারহানা। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশের জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, সরাইলের ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা করা হলে সেখানে তাঁকেই যেন এক নম্বর আসামি করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা। ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ওসি ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো আওয়ামী লীগের চোর ওসি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি