1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই আওয়ামী লীগের ১৬ বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে: স্পিকার হাফিজ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‘আপনাদের মন্ত্রী কমিশন খান না, জোর গলায় বলবেন’—নেতাকর্মীদের আইনমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০ ‘পবিত্র উদ্দেশ্যে মক্কায় যান মানুষ, এমন অপরাধ হতাশাজনক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদ্মায় ইলিশ রক্ষার অভিযানে হামলা-ইটপাটকেল, আটক ৩৬ জেলে মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করতে বলতে পারেন প্রধানমন্ত্রী: অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগের ১৬ বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে: স্পিকার হাফিজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে ব্যাপক লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তাঁর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে, বিশ্বের ইতিহাসে তার নজির নেই। তাঁর ভাষ্য, ক্ষমতায় থাকা অবস্থায় অনেকে বিপুল সম্পদ দখল করেছেন এবং তাঁরা মনে করেছিলেন, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। দেশে আওয়ামী লীগের শাসনামলের ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলটির নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।

বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে স্পিকার বলেন, ক্ষমতায় আসার আট মাসের মধ্যেই ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে হয়েছে। এ ছাড়া অস্ত্র হাতে দেখা যাওয়ার পর একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ দুর্গাপূজা উদ্‌যাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে উৎসব উদ্‌যাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন স্পিকার।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য সম্মানের বিষয় হিসেবে তুলে ধরেন তিনি। এ উপলক্ষে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি