1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‘পবিত্র উদ্দেশ্যে মক্কায় যান মানুষ, এমন অপরাধ হতাশাজনক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদ্মায় ইলিশ রক্ষার অভিযানে হামলা-ইটপাটকেল, আটক ৩৬ জেলে মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করতে বলতে পারেন প্রধানমন্ত্রী: অ্যাটর্নি জেনারেল প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর ‘আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না’: চিফ হুইপ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রতিমন্ত্রী ইশরাক, বললেন ‘এটি গুজব’

পদ্মায় ইলিশ রক্ষার অভিযানে হামলা-ইটপাটকেল, আটক ৩৬ জেলে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় শরীয়তপুরের জাজিরায় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। সোমবার (১৯ অক্টোবর) সকালে পালেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান জোরদার করে ৩৬ জন জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক ব্যক্তিদের পাশাপাশি অভিযান থেকে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নদীতে অভিযান চলার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রায় ১০০ জন জেলে লাঠিসোঁটা নিয়ে ইটপাটকেল ছুড়ে কর্মকর্তাদের ধাওয়া দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযানে অংশ নেওয়া সদস্যরা নদীর পাড়ে অবস্থান নেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার সময় জেলেদের একটি অংশ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযান জোরদার করা হয়। একপর্যায়ে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যান এবং ৩৬ জনকে আটক করা হয়।

জাজিরার ইউএনও আল ইমরান বলেন, “আমরা এখনো পদ্মা নদীতে অবস্থান করছি। ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছি।”

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, পালেরচর এলাকায় অভিযানে গেলে গ্রেপ্তারের ভয়ে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অভিযান জোরদার হলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম ঘটনাটিকে নিজের ওপর হামলা হিসেবে দেখতে চান না বলে জানিয়েছেন। তাঁর ভাষ্য, “আসলে আমার ওপর হামলা—এভাবে বিষয়টি দেখছি না। তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অভিযান প্রতিহত করার জন্যই তাদের এ ক্ষোভ।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি