1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘আপনাদের মন্ত্রী কমিশন খান না, জোর গলায় বলবেন’—নেতাকর্মীদের আইনমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০ ‘পবিত্র উদ্দেশ্যে মক্কায় যান মানুষ, এমন অপরাধ হতাশাজনক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদ্মায় ইলিশ রক্ষার অভিযানে হামলা-ইটপাটকেল, আটক ৩৬ জেলে মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করতে বলতে পারেন প্রধানমন্ত্রী: অ্যাটর্নি জেনারেল প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার দেশের খেটে খাওয়া মানুষসহ প্রতিটি পেশার মানুষের পাশে থাকতে চায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

কৃষকদের ঋণ মওকুফের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং ভবিষ্যতে কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

ধর্মীয় নেতাদের সহায়তার বিষয়ে তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুরগামী সড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে। কয়েক কিলোমিটার সড়কজুড়ে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। এ সময় তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি