1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা সোমবার উদ্বোধন হচ্ছে ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী ইনানীর টুপটুপ রিসোর্টে আগুন: ম্যানেজার সুমন গ্রেপ্তার টুপটুপ রিসোর্টে আগুন: মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীরের খোঁজ নেই ইনানীর রিসোর্টে আগুনে স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ জনকে হারালেন নূর আলম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকত: স্পিকার গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত, একই পরিবারের তিনজন

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এজাহারে রিসোর্টের মালিকপক্ষ ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের করা মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তাঁর ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।

ওসি আতিকুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ইনানীর পাটুয়ারটেক এলাকায় কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করেন। অগ্নিকাণ্ডে আহত হন আরও ছয়জন।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি। পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে রিসোর্ট পরিচালনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি