1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে বাস থেকে ৫ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার নিরাপত্তাশঙ্কায় কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট; ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী ‘ইরানে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি’: ট্রাম্প ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন

ময়মনসিংহে বাস থেকে ৫ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ নগরের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চইগ্য চাকমা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় আসিফ এন্টারপ্রাইজ নামের একটি দোকানের দক্ষিণ পাশে সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার চইগ্য চাকমার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার তেলেখোলা, বালুখালী এলাকায়। তাঁর বাবা মংছেচিং চাকমা এবং মা ছৈমাচিং চাকমা।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সরকারি গাড়িতে ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইউনাইটেড’ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৫৫৩০ নম্বরের বাসটি মাসকান্দা বাসস্ট্যান্ডে পৌঁছালে থামানোর সংকেত দিয়ে গতিরোধ করা হয়।

পরে বাসের ই-১ আসনে বসে থাকা চইগ্য চাকমাকে তাঁর হাতে থাকা একটি কাপড়ের শপিং ব্যাগসহ আটক করা হয়। বাসের চালক, সুপারভাইজার ও অভিযানে অংশ নেওয়া কর্মকর্তার উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ১২৫টি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া প্রতিটি প্যাকেটে একটি করে সবুজ রঙের ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৫ হাজার ৪০ পিস ইয়াবা, যার মোট ওজন ৫০৪ গ্রাম।

এ সময় গ্রেপ্তার ব্যক্তির পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সিমকার্ডসহ সিম্ফনি ব্র্যান্ডের বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। ফোনটিতে ব্যবহৃত সিমের নম্বর ০১৯৩২৭৪৩৮০৮। উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোনের আনুমানিক মোট মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রাসায়নিক পরীক্ষার জন্য ইয়াবার নমুনা আলাদা করে ‘ক’ ও ‘খ’ হিসেবে চিহ্নিত করা হয়। পরে নমুনা ও অবশিষ্ট আলামত সাক্ষী ও সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত লেবেল দিয়ে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়। জব্দের সময় স্থিরচিত্রও ধারণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আন্তজেলা মাদক কারবারে জড়িত বলে জানা যায়। উদ্ধার করা ইয়াবাগুলো ময়মনসিংহ নগরের কোতোয়ালি মডেল থানার চরপাড়া এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও এজাহারে বলা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(গ) অনুযায়ী মামলা দায়েরের জন্য কোতোয়ালি মডেল থানায় এজাহার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি