1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
লটারিতে ৩০ লাখ টাকা জিতলেন ময়মনসিংহের হানিফ জরুরি অবতরণের ঘটনায় ৪০ মিনিট বন্ধ, আবার চালু শাহজালালের রানওয়ে ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি’, ফেসবুক পোস্টে আসিফ নজরুল দিল্লিতে ধর্নায় বসার পর আটক মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে তৃণমূলের পাঁচ সাংসদ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ কেন্দ্রে গিয়ে পরীক্ষা স্থগিতের খবর, ঢাকায় সড়ক অবরোধে নিয়োগপ্রার্থীরা দিল্লিতে বিমান অবতরণের পর সিজেপির শীর্ষ তিন নেতা আটক কান্নায় ছেলেকে জড়িয়ে ধরে মায়ের আকুতি, তবু নিজের কাছে রাখতে রাজি নন ছেলে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল দিল্লি পুলিশ

জরুরি অবতরণের ঘটনায় ৪০ মিনিট বন্ধ, আবার চালু শাহজালালের রানওয়ে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণকে কেন্দ্র করে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ থাকার পর বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজকে দীর্ঘ সময় আকাশে অপেক্ষা করতে হয়। রানওয়ে চালু হওয়ার পর প্রথমে ওই ফ্লাইটটি অবতরণ করে। এরপর অন্যান্য উড়োজাহাজের অবতরণও শুরু হয়।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করে। ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি কক্সবাজার থেকে ঢাকাগামী ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। দুপুর আড়াইটায় অবতরণের কথা থাকলেও ত্রুটির কারণে নির্ধারিত সময়ে নামতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়, কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইটটি বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে পৌঁছেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি