ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর তাঁকে আটক করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ।
এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও পাঁচ সাংসদকে আটক করা হয়। তাঁরা হলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতারা।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস