1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে দেশজুড়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর প্রসূতির মৃত্যু নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, তবে কমিটি দেবে কি না জানি না: ট্রাম্প ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় রিহ্যাবের দুই কর্মী আটক সড়কে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে নতুন কমিটি কাজ করবে: রিজভী ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, বাদী ও সাক্ষী স্বামীকে ৩ বছরের কারাদণ্ড মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম-বিয়ে, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-ছেলে আটক ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হলের একটি কক্ষে ডেকে নেন। সেখানে রাতভর নির্যাতনের পর আবরার মারা যান।

ঘটনার পর আবরার ফাহাদের মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বৃহস্পতিবার তার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি