1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর প্রসূতির মৃত্যু নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, তবে কমিটি দেবে কি না জানি না: ট্রাম্প ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় রিহ্যাবের দুই কর্মী আটক সড়কে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে নতুন কমিটি কাজ করবে: রিজভী ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, বাদী ও সাক্ষী স্বামীকে ৩ বছরের কারাদণ্ড মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম-বিয়ে, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-ছেলে আটক ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী

ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে স্টাফ বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর সিদ্দিক নেত্রকোণা জেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সকালে ঢাকাগামী ‘একেএইচ ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী কাভার্ডভ্যানটির সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আবুবকর সিদ্দিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

গোলড়া হাইওয়ে থানার এএসআই মো. জয়নুল জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালককে আটকের জন্য অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি