1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ওসি রাকিবুলের ভাইরাল অডিও তারই কণ্ঠের, তথ্য পাচার নিয়ে তদন্ত চলছে: ডিবিপ্রধান একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নান্দাইলে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত বাকৃবির ১৩ শিক্ষার্থী এক বাড়ির সামনে ৪১ লাখ টাকার সেতু, উঠছে প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন কৃষকের ছদ্মবেশে হাওরে পুলিশের অভিযান, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আদালতের নির্দেশে চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ উত্তোলন তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান চুনারুঘাটে এক দিনের ব্যবধানে দুই এএসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিলের মামলায় জামিনে মুক্ত শ্রমিকদল নেতা

নান্দাইলে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত। মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।

মামলায় আসামি তিন সহোদর ভাই মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া এবং রিপন মিয়া ওরফে জিবুকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রিপন মিয়া ওরফে জিবু পলাতক রয়েছেন।

এ ছাড়া আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে আসাদুলও পলাতক।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি