1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজী নজরুলের জামিন নামঞ্জুর, ‘বিরূপ প্রতিক্রিয়ার’ কথা বললেন বিচারক আঞ্চলিক পর্যায়ে বেতার বিতর্ক প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী ওসি রাকিবুলের ভাইরাল অডিও তারই কণ্ঠের, তথ্য পাচার নিয়ে তদন্ত চলছে: ডিবিপ্রধান একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নান্দাইলে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত বাকৃবির ১৩ শিক্ষার্থী এক বাড়ির সামনে ৪১ লাখ টাকার সেতু, উঠছে প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন কৃষকের ছদ্মবেশে হাওরে পুলিশের অভিযান, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আদালতের নির্দেশে চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ উত্তোলন তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ওসি রাকিবুলের ভাইরাল অডিও তারই কণ্ঠের, তথ্য পাচার নিয়ে তদন্ত চলছে: ডিবিপ্রধান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানের কথোপকথনের অডিওটি তারই কণ্ঠে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে ওই কথোপকথনের মাধ্যমে কোনো তথ্য পাচার হয়েছিল কি না, সেটি এখনো তদন্তাধীন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, রাকিবুল হাসানের ভাইরাল হওয়া অডিওটি নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার কণ্ঠের পরীক্ষা করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে সংগ্রহ করা ভয়েস সিআইডিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় অডিওটির কণ্ঠ রাকিবুল হাসানেরই বলে নিশ্চিত হওয়া গেছে।

ডিবিপ্রধান জানান, শুধু কণ্ঠ শনাক্ত করেই তদন্ত শেষ হয়নি। ওই আলাপ কোন পরিস্থিতিতে, কোথায় এবং কার সঙ্গে হয়েছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কথোপকথনের মাধ্যমে কোনো তথ্য অন্যের কাছে পৌঁছানো হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে নেওয়ার পর কী তথ্য পাওয়া গেছে—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম এসব বিষয় তুলে ধরেন।

গত ১৬ সেপ্টেম্বর রাতে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই রেকর্ডে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শোনা যায়।

এ ছাড়া পুলিশের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেন এবং অন্যান্য অনিয়মের অভিযোগসংক্রান্ত কথাবার্তাও অডিওতে রয়েছে বলে জানানো হয়েছিল।

অডিওটির কণ্ঠ যে রাকিবুল হাসানের—সিআইডির পরীক্ষায় তা নিশ্চিত হওয়ার পর এখন ওই কথোপকথনের পেছনের পরিস্থিতি ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি