1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুনারুঘাটে এক দিনের ব্যবধানে দুই এএসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিলের মামলায় জামিনে মুক্ত শ্রমিকদল নেতা ‘পাঁচ, পাঁচ-ই লাগবে’ অডিও ছড়ানোর পর যুব অধিকার পরিষদের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ দিল্লিতে বিক্ষোভের পর রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক দলীয় পদ স্থগিত, শোকজ হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিনকে ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব বাংলাদেশ ব্যাংকের সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট, জুলাই যোদ্ধাদের সুরক্ষার উদ্যোগ প্রকৃতি ও প্রাণীর প্রতি সদয় হয়ে মানবিক বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী ঢাকায় পদায়নের জন্য লটারিতে বাছাই ১৮ সাব-রেজিস্ট্রার

খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিলের মামলায় জামিনে মুক্ত শ্রমিকদল নেতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিল করার ঘটনায় করা মামলায় সাজাপ্রাপ্ত শ্রমিকদল নেতা মোকলেস মিয়া জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। একই মামলায় সাজাপ্রাপ্ত যুবদল নেতা জাহিদুল ইসলামও জামিন পেয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। জামিনের কাগজপত্র যাচাই শেষে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা উপতত্ত্বাবধায়ক (জেলার) মো. ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মুক্তির পর কারাগারের বাইরে অপেক্ষমাণ নেতাকর্মীরা দুই নেতাকে ফুলের মালা পরিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২২ জুন খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিলের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। পরে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর আদালত মোকলেস মিয়া ও জাহিদুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা পরিশোধ না করলে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে মামলার অন্যান্য ধারায় তাদের খালাস দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে দুই নেতা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল করেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের সাজা বাতিল করে খালাস এবং জামিনের আবেদন জানান তাদের আইনজীবী সোহেল খান।

শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার বিকেলে তারা মুক্তি পান।

কারামুক্তির পর নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় মোকলেস মিয়া ও জাহিদুল ইসলামকে কারাগারের বাইরে থেকে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি