1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত বাকৃবির ১৩ শিক্ষার্থী এক বাড়ির সামনে ৪১ লাখ টাকার সেতু, উঠছে প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন কৃষকের ছদ্মবেশে হাওরে পুলিশের অভিযান, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আদালতের নির্দেশে চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ উত্তোলন তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান চুনারুঘাটে এক দিনের ব্যবধানে দুই এএসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিলের মামলায় জামিনে মুক্ত শ্রমিকদল নেতা ‘পাঁচ, পাঁচ-ই লাগবে’ অডিও ছড়ানোর পর যুব অধিকার পরিষদের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত বাকৃবির ১৩ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

একসঙ্গে তিন শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে।

বাকৃবির মনোনীতদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ছয়জন হলেন—ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা, কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস, পশুপালন অনুষদের শারমীন ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সান্তা ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দিন আহমেদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিন্তি।

২০২০ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসাইন, কৃষি অনুষদের মোছা. আয়েশা সিদ্দিকা, পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রানী পাল এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু।

অন্যদিকে, ২০২১ শিক্ষাবর্ষ থেকে একমাত্র মনোনীত শিক্ষার্থী ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস।

নীতিমালা অনুযায়ী, স্বর্ণপদকের সঙ্গে মনোনীত শিক্ষার্থীদের একটি সম্মাননাপত্র দেওয়া হবে। প্রতিটি পদক তৈরিতে ২২ ক্যারেট মানের সাড়ে ৪ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য ব্যবহারের বিধান রয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। ইউজিসি ২০০৫ সাল থেকে এ সম্মাননা দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি