1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২ ১০ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ রাবিতে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, গ্রেপ্তার দুই পুলিশ সদস্য পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ বদলি ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতের বিহারে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা সাবেক এমপিপুত্র রাজিবসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ২৮ অক্টোবর

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৪৮ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত আরিফের বয়স ২৪ বছর। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা ১২ মিনিটে আরিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুর জটিলতার পাশাপাশি শ্বাসতন্ত্রের গুরুতর সমস্যা ও ব্রঙ্কিয়েকটেসিসজনিত শ্বাসযন্ত্রের অকার্যকারিতার কথা উল্লেখ করা হয়েছে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩৯ জন নারী এবং ১১ জন শিশু রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ৪৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ১১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি