1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ বদলি ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতের বিহারে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা সাবেক এমপিপুত্র রাজিবসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ২৮ অক্টোবর শাহজালালে জুতার ভেতর সাড়ে ৯ কেজি স্বর্ণ, আটক দুই বিমানকর্মীর পরিচয় প্রকাশ দুর্গাপূজায় গুজব-উসকানি ছড়ানো ঠেকাতে সতর্ক থাকার আহ্বান এসপি মাসুদের হাসানুল হক ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন গণমাধ্যমের লেখা বন্ধ করতে সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী প্রভাবশালীদের অপরাধে অনেক সময় ব্যবস্থা নেয় না আইনশৃঙ্খলা বাহিনী: ডেপুটি স্পিকার সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে প্রাণ গেছে ১৪ জনের

১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

রোববার (৪ অক্টোবর) এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি। এর ফলে গত মাসে নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার তুলনায় ১২ কেজির সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ২৫২ টাকা গুনতে হবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ১৩ টাকা কমানো হয়েছিল। তখন ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে সরকারি মূল্য ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়।

তবে নির্ধারিত সরকারি দামের চেয়ে বেশি দামে খুচরা বাজারে এলপিজি বিক্রির অভিযোগও রয়েছে। আগের দামেই অনেক ক্ষেত্রে ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

নতুন দাম কার্যকর হওয়ায় এলপিজি ব্যবহারকারী সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়ল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি