1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা সাবেক এমপিপুত্র রাজিবসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ২৮ অক্টোবর শাহজালালে জুতার ভেতর সাড়ে ৯ কেজি স্বর্ণ, আটক দুই বিমানকর্মীর পরিচয় প্রকাশ দুর্গাপূজায় গুজব-উসকানি ছড়ানো ঠেকাতে সতর্ক থাকার আহ্বান এসপি মাসুদের হাসানুল হক ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন গণমাধ্যমের লেখা বন্ধ করতে সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী প্রভাবশালীদের অপরাধে অনেক সময় ব্যবস্থা নেয় না আইনশৃঙ্খলা বাহিনী: ডেপুটি স্পিকার সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে প্রাণ গেছে ১৪ জনের ভারত-পাকিস্তানের চেয়ে বেশি গড় আয়ু বাংলাদেশিদের, বলছে ডব্লিউএইচও যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক এমপিপুত্র রাজিবসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ২৮ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনজন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিবসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ২৮ অক্টোবর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেন। প্রসিকিউশনের সময় আবেদনের পর ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, একই ঘটনার বিষয়ে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ পৃথক দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং সেগুলো আমলে নেওয়া হয়েছে। দুই মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, দুই মামলার কার্যক্রম একত্র করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করতে তারা সময় চেয়েছেন। এ আবেদন মঞ্জুর করে ২৮ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এদিন দুই মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজিব ছাড়া তাদের মধ্যে রয়েছেন গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সানাউল, শাহাবুল আলম ও জোসেফ উদ্দিন জজ।

অন্যদিকে গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ছয় আসামি পলাতক রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুরে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর হামলা হয়। এতে পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনায় গুলিতে বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের নিহত হন বলে প্রসিকিউশন জানিয়েছে।

দীর্ঘ তদন্তের পর একই ঘটনার বিষয়ে দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর একটি মামলায় সোমনাথ সাহাসহ নয়জন এবং অপর মামলায় তানজির আহমেদ রাজিবসহ তিনজনকে আসামি করা হয়েছে।

মামলাগুলোর পরবর্তী অগ্রগতি নির্ধারণে আগামী ২৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি