1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
হাসানুল হক ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন গণমাধ্যমের লেখা বন্ধ করতে সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী প্রভাবশালীদের অপরাধে অনেক সময় ব্যবস্থা নেয় না আইনশৃঙ্খলা বাহিনী: ডেপুটি স্পিকার সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে প্রাণ গেছে ১৪ জনের ভারত-পাকিস্তানের চেয়ে বেশি গড় আয়ু বাংলাদেশিদের, বলছে ডব্লিউএইচও যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল গোবিন্দগঞ্জে বৌ-ভাতের অনুষ্ঠানের জন্য জবাই গরু চোরাই, বরের বাবা গ্রেপ্তার পুলিশের গাড়ি সংকট কাটাতে ঈশ্বরগঞ্জ থানায় কভার ভ্যান দিলেন এমপি মাজেদ

গণমাধ্যমের লেখা বন্ধ করতে সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গণমাধ্যমের স্বাধীন লেখালেখি বন্ধ করার উদ্দেশ্যে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার দাবি, জনগণকে নিরাপদ রাখাই এই আইনের মূল উদ্দেশ্য।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নয়। বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই আইনটি করা হয়েছে।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের আদালতের অনুমতি ছাড়া আটকের বিষয়টিও আলোচনায় আসে। এ ক্ষেত্রে বিষয়টি সরকার নমনীয়ভাবে বিবেচনা করছে বলে জানান ইয়াসের খান চৌধুরী।

গণমাধ্যমের বাকস্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। তার ভাষ্য, গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে আইন করাই একমাত্র উপায় নয়। অতীতে এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি সরকারের ক্ষেত্রে এ ধরনের নিয়ন্ত্রণের প্রশ্নই আসে না।

এ ছাড়া গণমাধ্যমকর্মীদের সব ধরনের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি