1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’ বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ মার্কিন প্রযুক্তি কোম্পানির বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় আলোচিত তুবার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সঠিক তথ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার, ব্যাখ্যা দিলেন নেতা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ফের গ্রেপ্তার সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব সাইবার সুরক্ষা আইনের খসড়ায় পরীক্ষামূলকভাবে চালু কক্সবাজারের নতুন টার্মিনাল, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, টাঙানো হলো নিজস্ব সাইনবোর্ড

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ মার্কিন প্রযুক্তি কোম্পানির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রযুক্তি খাতে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলে আয়োজিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ড টেবিল’ বৈঠকে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক আলোচনায় বিষয়টি উঠে আসে।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ দেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে।

তিনি বলেন, এই সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি খাতের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রীর মতে, এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে পারে। পাশাপাশি এসব খাতে ভবিষ্যতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে।

গোলটেবিল বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আলোচনাটি সঞ্চালনা করেন কারম্যাক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা শামীম মোহাম্মদ। এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহীরাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি