1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় আলোচিত তুবার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সঠিক তথ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার, ব্যাখ্যা দিলেন নেতা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ফের গ্রেপ্তার সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব সাইবার সুরক্ষা আইনের খসড়ায় পরীক্ষামূলকভাবে চালু কক্সবাজারের নতুন টার্মিনাল, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, টাঙানো হলো নিজস্ব সাইনবোর্ড মিরপুরে জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ফের গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আবারও গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি (৩২)। এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, রোববার রাতে নগরীর কাশর এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় অনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে ফুলবাড়ীয়া থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নওশেল আহম্মেদ অনিকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নওশেল আহম্মেদ অনি ময়মনসিংহ নগরীর পিয়নপাড়া এলাকার বাসিন্দা মো. হুমায়ন কবীরের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাব সদস্যরা। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, অনির বিরুদ্ধে প্রায় ১১টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি