1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী নৌকা প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হলো ‘না’ ভোট চায়ের দোকানেও সংবিধান নিয়ে আলোচনা হয়: আইনমন্ত্রী রাশিয়ার তেল কেনা দেশগুলোর পণ্যে ১০০% শুল্কের প্রস্তাব, মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস গাজীপুরে সিগারেট কারখানায় দেয়াল টপকে ভ্যাট কর্মকর্তাদের অভিযান, ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন তরুণদের উদ্যোক্তা করতে বছরে ৫ হাজার জনকে ২০ লাখ টাকা ঋণ জুলাই জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

নৌকা প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হলো ‘না’ ভোট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের জন্য ‘না’ ভোটের সুযোগ যুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক বাদে কমিশনের নির্ধারিত তালিকায় থাকা যেকোনো প্রতীক প্রার্থিতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া যাবে। প্রতীকের তালিকায় ‘নৌকা’র পাশে ‘স্থগিত’ শব্দটিও উল্লেখ করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় প্রার্থীর হলফনামা দাখিলের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এখন প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়; এসব তথ্য দেওয়া ঐচ্ছিক করা হয়েছে।

এ ছাড়া হলফনামার ৩(গ) অনুচ্ছেদে ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও নির্দিষ্ট করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করেছেন—এমন আসামিকেই ‘অভিযুক্ত’ হিসেবে গণ্য করা হবে।

ফৌজদারি মামলায় জামিনে থাকা প্রার্থীদের ক্ষেত্রেও কাগজপত্র দাখিলের নিয়ম সহজ করা হয়েছে। আগে জামিনের আদালত-সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক থাকলেও সংশোধনের পর এ ক্ষেত্রে বিধিমালা শিথিল করা হয়েছে।

অন্যদিকে, কারাগারে থাকা কোনো প্রার্থী গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে হলফনামাসহ প্রয়োজনীয় নথি জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে পারবেন।

নির্বাচনি ব্যয়ের অর্থ ব্যবস্থাপনায়ও নতুন সুযোগ রাখা হয়েছে। তফসিল-১-এর ফরম-১-এর তৃতীয় অংশে ‘মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা’র ক্ষেত্রে প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তার মনোনীত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশোধিত এসব বিধান অবিলম্বে কার্যকর হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এগুলো পূর্ণাঙ্গভাবে প্রযোজ্য হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি