1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
তিতাসে দেশের সবচেয়ে গভীর কূপ খনন, দিনে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ময়মনসিংহ মেডিকেলে আগুন: জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড কৌতূহলের বশে দৌলতদিয়ায় ৫ শিশু, পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসি-ডিসিকে জবাবদিহি করতে হবে: ডিএমপি

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বৈদেশিক ঋণের বড় বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে সব বিষয়ে সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তার মতে, এই ঋণের দায় শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যতে জন্ম নেওয়া শিশুদেরও বহন করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সবকিছুর সমালোচনা না করে আগে বিবেচনা করা উচিত—আগের সরকার দেশের ওপর কী পরিমাণ বৈদেশিক ঋণের বোঝা রেখে গেছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন, তবে সরকারকে আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক মানুষ সরবরাহ পাচ্ছিলেন না এবং বিদ্যুৎ সংকটও তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার পর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। গ্যাসের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দেওয়ার সুযোগ থাকলেও তিনি পরদিন সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছিলেন।

রুমন জানান, শুধু ঘোষণা দেওয়ার মধ্যেই প্রধানমন্ত্রীর উদ্যোগ সীমাবদ্ধ থাকেনি। গ্যাস সরবরাহের পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। কোন এলাকায় কী পরিমাণ গ্যাসের চাপ রয়েছে এবং গ্রাহকেরা কতটুকু গ্যাস পাচ্ছেন, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সরকার সমস্যা সমাধানে কাজ করছে। তাই জনগণেরও সরকারের উদ্যোগে সহযোগিতা করা উচিত। সম্মিলিতভাবে সহযোগিতা করা গেলে সুন্দর, সুসজ্জিত ও সফল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন রুমন। তিনি একটি পুরোনো মন্দির সংস্কারের জন্য ভেঙে ফেলার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।

তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি এমনভাবে প্রচার করা হয়েছিল, যেন সরকার মন্দিরটি ভেঙে দিচ্ছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিনের পুরোনো মন্দিরটি যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে—এমন পরিস্থিতিতে সংস্কারের উদ্দেশ্যেই সেটি ভাঙা হচ্ছিল।

রুমন বলেন, বাংলাদেশেও কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বিভিন্ন তথ্য ‘জোড়াতালি’ দিয়ে তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি সবাইকে এ অভিযোগের আওতায় আনছেন না। নিজের সাংবাদিকতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, ১৯৯৩ সাল থেকে তিনি এ পেশার সঙ্গে যুক্ত।

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি প্রধানমন্ত্রীর আস্থার কথা তুলে ধরে রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দুই দিন আগ পর্যন্ত একটি জাতীয় দৈনিকের মালিক ও প্রকাশক ছিলেন। তার দেশত্যাগের ছয় মাস আগে বিগত সরকার বিভিন্ন কারণ দেখিয়ে ওই পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল। এর ফলে বহু সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েছিলেন বলে দাবি করেন তিনি।

তারেক রহমানের গবেষণামূলক কাজের প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তুলে ধরেন রুমন। তিনি জানান, প্রায় ১৭-১৮ বছর আগে বনানীর একটি কার্যালয়ে তারেক রহমান গবেষণামূলক কাজ করতেন। সেখানে দেশের বিভিন্ন এলাকার কৃষি, ফসল, মাছ চাষ ও পরিত্যক্ত পুকুরসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হতো। ওই সময়ের ফাইলগুলো এখনো প্রধানমন্ত্রীর কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।

সবশেষে রুমন সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি