1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাদি হত্যা মামলার তথ্য গোপন করে হাইকোর্টে জামিনের চেষ্টা, আবেদন খারিজ আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু লালমাটিয়া থেকে আটক ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে নিহত ৬ মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস গৌরীপুরে আ.লীগ নেতার দোকানে অভিযান, সোয়া ৩ টন সার জব্দ ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কাল ফ্রেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল আ.লীগের মিছিল হবে’ ফেসবুক পোস্ট, এক দিন পরই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরেই আওয়ামী লীগকে ‘ভবিষ্যতের রাজনীতি’ নিয়ে সতর্ক করলেন বাঁধন

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু লালমাটিয়া থেকে আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। এ সময় ধস্তাধস্তির ঘটনায় তিনি সামান্য আহত হন। তার বয়স ৬৯ বছর।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। আটকের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আজিজুল হক আরজুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি