1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

শেরপুরে পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

শেরপুরে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু হয়েছে। ৩১ মে শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে ওই গ্রামের হতদরিদ্র রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মোখলেছ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।

লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, ওই দুই কন্যা শিশুর পিতা আব্দুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আজ দুপুরে পানিতে ডুবে তার দুই কন্যা মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর এখনও পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি