1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সহনাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফিন মিয়া (২০) ও সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী নাঈম আহমেদ নিবির (২০)।

এই ঘটনায় রোববার গৌরীপুর থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নাম উল্লেখ ১২ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৪ জানুয়ারি রাতে উপজেলার সহনাটি ইউনিয়নের জগির ডাংগুরি মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা সহ ছাত্রলীগের কর্মীরা সরকার বিরোধী ¯েøাগান দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তরফিন মিয়া ও নাঈম আহমেদ নিবিরকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি