1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গৌরীপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা আরও একটিতে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে লাইসেন্সবিহীন কার্যক্রম চালানোর অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় আরও একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমার নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অভিযানের সময় হাসপাতাল রোডের মা প্যাথলজী ল্যাবরেটরিতে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে লাইসেন্স না থাকায় হাসপাতাল রোডের সেবা ডায়াগনস্টিক সেন্টার এবং ধানমহাল এলাকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর শহরের আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সরে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেসব ডায়াগনস্টিক সেন্টার অভিযান টের পেয়ে বন্ধ করে পালিয়েছে, সেগুলোতেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি