1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯ বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন ৩৩ পুলিশ কর্মকর্তা থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার নামের বানান নিয়ে ‘হয়রানি করা’ সেই পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে বদলি স্পর্শকাতর স্থানে চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের হামলায় আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন বারেক আকন্দ। পথে চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন।

তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, তার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী পথ আটকায়। তিনি তাদের চিনে ফেলায় ছুরিকাঘাত করে ফেলে যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি