1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে গৌরীপুর প্রেসক্লাব। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা, স্মৃতিমঠে শ্রদ্ধাঞ্জলি এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমে পৌর শশ্মানে অবস্থিত সুরেশ কৈরীর স্মরণে নির্মিত স্মৃতিমঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এরপর গৌরীপুর প্রেসক্লাব মিলনায়নে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

সভায় বক্তারা সুরেশ কৈরীর সাংবাদিকতা, সংগঠন গড়ে তোলার ভূমিকা এবং স্থানীয় গণমাধ্যম বিকাশে তার অবদানের কথা স্মরণ করেন।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব ও আনোয়ার হোসেন শাহীন।

এ ছাড়া বক্তব্য দেন শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, কার্যকরী কমিটির সদস্য সুপ্রিয় ধর বাচ্চু ও আরিফ আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, গৌরীপুরে সাংবাদিকতার ভিত্তি গড়ে তুলতে সুরেশ কৈরীর ভূমিকা ছিল অনন্য। তার স্মৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি