1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত তিন বগি উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শেষ বগিটিও উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনাস্থলে রেললাইন মেরামতের কাজ চলছে।

এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। একই সময়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা বলেন, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে। বর্তমানে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, উদ্ধারকারী দল সফলভাবে তিনটি বগিই উদ্ধার করেছে। এখন রেললাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষে সংশ্লিষ্ট রুটে চলাচল স্বাভাবিক হবে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত স্থানে দ্রুত লাইন মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৌশল বিভাগের কর্মীরা কাজ করছেন। যত দ্রুত সম্ভব পুরো রেলপথ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি