1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে মাহবুবুল হক শাকিলের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহের রাজনীতিবিদ ও শাকিলের সতীর্থরা কবরে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

দিনব্যাপী জেলা আওয়ামী লীগ ও মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদ এর উদ্যোগে সকাল থেকেই শোকসভা, মিলাদ মাহফিল, কোরআন পাঠ ও আলোচনা সভার মাধ্যমে ‘মন খারাপের গাড়িচালক’ এর পঞ্চম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

সোমবার সকালে পুষ্পার্ঘ অর্পণকালে মাহবুবুল হক শাকিলের পিতা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ শওকত ওসমান লিটন, স্বেচ্ছাসেকব লীগের সভাপতি নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিমেলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তানভীর জোবায়ের তারিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রয়াত শাকিল স্মরণে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

এছাড়াও বিকালে পারিবারিক আয়োজনে বাঘমারা জামে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। একই সময়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সিটি করপোরেশনের মিলনায়তনে শাকিল স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মহানগর ছাত্রলীগের উদ্যোগে টাউনহলে আলোচনাসভা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি